তাজমিনুল তরুন, স্টাফ রিপোর্টার
অবসরকালীন ৫০-৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে একই পরিবারের চারজনকে হত্যা
রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অবসরের পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন গণপতি চক্রবর্তী—এমন তথ্য আগে থেকেই জানতেন আসামিরা। বাড়িতে স্বর্ণালংকারও রয়েছে বলে তাঁদের ধারণা ছিল।
এসব অর্থ ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে পাশের বাড়ির ছাদ দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন আসামিরা। এরপর পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করা হয়।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।