মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলাহাট থানা এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ১৮/১১/২০২৬ তারিখ রাত্রি ২০.১০ ঘটিকায় ভোলাহাট থানাধীন ০৪ নং জামবাড়ীয়া ইউপির অন্তর্গত কালীনগর গ্রামস্থ ধৃত আসামীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আবু বাক্কার (৪৯), পিতা মোঃ এরফান আলী, সাং-কালীনগর, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে ৪০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আসুন, মাদককে না বলি। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। আপনার পরিচয় গোপন থাকবে।