নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ
"হাত ধোয়ার নায়ক হন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: ‘বিশ্ব হাত ধোয়া দিবস, ২০২৬’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রশাসন কার্যালয় চত্তর থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনামূলক ও স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়ার প্রদর্শন করে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল উপ-সহকারী কর্মকর্তা মাহাবুবুল আলম এর সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াঙ্কা দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দুলাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা হারুন উর রশিদ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করে, নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে খাবার আগে এবং বাথরুম ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। ফাস্টফুড খাওয়ার সময় হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি জানান যে, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পানির অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান। বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষার্থীদের হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬-এর এই অনুষ্ঠানটি শেষ হয়।