জাহাজাহাঙ্গীর আলম জামালপুর:
জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কটারবাড়িস্থ দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসা মাঠে শনিবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে দিনব্যাপী হিফযুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগীয় ছাত্রসংসদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০০ জন বালক-বালিকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় হিফযুল কুরআন, তিলাওয়াত, ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন জ্ঞানভিত্তিক বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসা, কটারবাড়ীর
অধ্যক্ষ শাইখ ড. শেখ সাদী বিন আব্দুর রশিদ মাদানী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
শাইখ মো. আব্দুল ওয়াহাব।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন
অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকী সালাফী, সভাপতি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস। প্রধান আলোচক ছিলেন শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, সহ-সভাপতি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস।
বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন
শাইখ মাসউদুল আলম আল-উমরী, শাইখ মোফাজ্জল হোসেন মাদানী, শাইখ ড. ইব্রাহীম বিন আব্দুল হালিম মাদানী, শাইখ আব্দুন নূর বিন আবু সাঈদ মাদানী, শাইখ নূরুল আলম মাদানী, শাইখ ড. রেজাউল করীম মাদানী, শাইখ আব্দুল লতীফ মাদানী, শাইখ ড. সুলাইমান মাদানী, শাইখ ড. আব্দুল মুমিন মাদানী, শাইখ ড. আব্দুল বাসির বিন নওশাদ মাদানী, শাইখ ড. হারুনুর রশীদ ত্রিশালী মাদানী, শাইখ আব্দুর রহমান মাদানী, শাইখ আব্দুল্লাহীল হাদী, হাফেয মাহদী হাসান মুহাম্মাদ মাদানী এবং সাবেক চেয়ারম্যান জনাব হায়দার রেজা আনামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-উলামা, মাশায়েখ ও ইসলামি স্কলারবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা, সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং ইসলামী সংস্কৃতির বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে কুরআনমুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত এমন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সমন্বয়ে ছিলেন সৌদি আরবে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগীয় ছাত্রসংসদের সহ-সভাপতি শাইখ আব্দুল্লাহ আইয়ুব মাদানী এবং সাধারণ সম্পাদক শাইখ মামুনুর রশীদ বিন আব্দুল্লাহ।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জাহাঙ্গীর আলম
জামালপুর জেলা প্রতিনিধি৷
১/৮/২০২৬