শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৯ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জগামী একটি পিকআপের ধাক্কায় ভৈরবগামী সিএনজিচালিত অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় আহতদের মধ্যে সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৬ জন এবং পিকআপে থাকা আরও ৩ জন রয়েছেন।
পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোথায় নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।