শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে শনিবার (২১ নভেম্বর) দুপুরে তাঁদের কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সুজন মিয়া (২৮), পিতা নুরুল আমিন বাবুল, গ্রাম চর কামালপুর এবং মো. রোহান মিয়া ওরফে নিরব (২৫), পিতা নাজমুল হোসেন কাজল, গ্রাম উত্তর সালুয়া। তাঁদের দুজনকেই মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার স্থানীয় ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। পরে কুলিয়ারচর থানা পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে থাকা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট কুলিয়ারচরে সংঘটিত ঘটনার পর কুলিয়ারচর থানায় বিস্ফোরক আইনে ১৫ নম্বর মামলাটি দায়ের করা হয়। এ মামলায় এর আগেও একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।