মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
খুলনার কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাবেয়া বেগম নামে এক নারীকে বেধরক পিটিয়ে গুরত্বর আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই নারীর অবস্থা আশংকা জনক। জানা গেছে, কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ভান্ডারপোল গ্রামের রুহুল আমিন সরদার ও হোসেন আলী সানার সাথে জমি-জমা নিয়ে বিরোধের জেরে গতকাল সোমবার দুপুরে ইদ্রিস আলী সরদারের স্ত্রী রাবেয়া বেগমকে প্রতিপক্ষরা বেধরক পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে প্রতিবেশীরা আহত অবস্থায় রাবেয়া বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে । সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কতৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আহত রাবেয়া বেগম অভিযোগ করে বলেন, আমাকে মারধরের একপর্যায়ে আমার কানে থাকা সোনর দুল তারা ছিড়ে নেয়। এতে আমার কান দ্বিখন্ডিত হয়ে যায় এবং আমি গুরত্বর আহত হই। পরে স্থানীদের সহাযোগিতায় আমাকে হাসপাতালে নিয়ে যায়। জানতে চাইলে হোসেন আলী সানা বলেন, অভিযোগ অস্বীকার করে বলেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোহাঃ রেজাউল করিম বলেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। কয়রা থানার পুলিশ পরিদর্শক (ওসি) রাশেদুল আলম বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।