শাহীন সুলতানা:
‘হে বিশ্ববাসী, সুন্দর পৃথিবীতে শান্তিতে বাঁচতে দাও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কিশোরগঞ্জ–নরসিংদী–ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর (মাঝেরচর) এলাকায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মী, মানবাধিকারকর্মী, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গণসংবর্ধনায় সংবর্ধিত নেতৃবৃন্দ হলেন—সভাপতি মো. আব্দুল লতিফ (আরপিসি), সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি হাজী আশরাফুল আলম রুজেন, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. বরকত উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ও মো. মালেক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. কাউছার খান ও শফিকুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, তোফাজ্জল হোসেন কামাল, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক নাঈম মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম (বাউল নয়ন) এবং সমাজকল্যাণ সম্পাদক লোকমান হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনু উল্লাহ, নির্বাহী সদস্য সিরাজ মিয়া, ইউসুফ মিয়া প্রমূর্খ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন এবং যুগ্ম আহ্বায়ক হাজী জামান।
বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা নিশ্চিতকরণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আসক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনার জবাবে তারা মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে আগত অতিথি, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মী, মানবাধিকারকর্মী ও আমন্ত্রিত সুধীজনের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ গণসংবর্ধনায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।