নিজস্ব প্রতিবেদন :
আজ আনন্দ-উৎসব আর ভালোবাসায় উদযাপিত হচ্ছে সাংবাদিক আলমগীর হোসেন সাগরের একমাত্র পুত্র আরফিন ইসলাম আইয়ানের চতুর্থ জন্মদিন। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা এবং ভালোবাসায় মুখর হয়ে উঠেছে দিনটি।
এ বিশেষ উপলক্ষে সাংবাদিক আলমগীর হোসেন সাগর দেশবাসীর কাছে তাঁর সন্তান আরফিন ইসলাম আইয়ানের জন্য আন্তরিক দোয়া কামনা করেছেন। তিনি বলেন, "আমার সন্তান যেন মহান আল্লাহর অশেষ রহমতে সুস্থ, সুন্দর, সুশিক্ষিত ও মানবিক মূল্যবোধসম্পন্ন একজন আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে—এ জন্য আমি সবার আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছি।"
তিনি আরও বলেন, সন্তানের জীবনের প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহ তাআলা সহজ করে দেন এবং তাকে নেক, আদর্শবান ও সফল মানুষ হিসেবে গড়ে তোলেন—এটাই একজন পিতা হিসেবে তাঁর সবচেয়ে বড় প্রত্যাশা।
আরফিন ইসলাম আইয়ানের চতুর্থ জন্মদিন উপলক্ষে পরিবার-পরিজনের পাশাপাশি শুভানুধ্যায়ীদের পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সবার দোয়া, ভালোবাসা ও আশীর্বাদে তার জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সাফল্যে ভরে উঠুক—এ কামনাই পরিবারের।
শুভ জন্মদিন, আরফিন ইসলাম আইয়ান। মহান আল্লাহ তোমাকে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, নেক হায়াত এবং উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন। আমিন।