নিজস্ব প্রতিবেদক, আবুল কাশেম
(চট্টগ্রাম)।
চট্টগ্রামের আনোয়ারায় থানা পুলিশের অভিযানে ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জুনায়েত চৌধুরীর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ ইমদাদুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে ২৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাত সাড়ে ১০টার দিকে আনোয়ারা থানাধীন ৯নং পরৈকোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব কন্যারা সাকিনে জনৈক বাদল ডাক্তারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় পুলিশের অভিযানে শিবলক সর্দার (৫১) ও সুমন চৌধুরী (৩২) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিবলক সর্দার পূর্ব কন্যারা এলাকার অনিল সর্দারের বাড়ির বাসিন্দা। অপর গ্রেপ্তার সুমন চৌধুরী একই এলাকার নিতাই সওদাগরের বাড়ির বাসিন্দা। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ অনুযায়ী মামলা করা হয়েছে। মামলা নং-২২, তারিখ ২৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ। গ্রেপ্তার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।