নিজস্ব প্রতিনিধি আবুল কাশেম চট্টগ্রাম।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাল চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ। শনিবার (গতকাল) রাতে খোর্দ্দ গহিরা ইউনিয়নের দোভাষী বাজার সংলগ্ন পাগলী পুকুর মোড় এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি একটি সিএনজি অটোরিকশা নিয়ে এলাকায় এসে জাল চুরির চেষ্টা করে। চুরি করা জাল নিয়ে দ্রুত পালানোর সময় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা সতর্ক হয়ে তাকে ধাওয়া করলে ঘটনাস্থলেই তাকে আটক করতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চোর পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে তার সেই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির বাড়ি আনোয়ারার দুধকুমড়া এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য