আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বসুন্ধরা শুভসংঘ বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে বিজ্ঞান, বাংলা সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় ওই স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠের সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার শখের পল্লীর সত্বাধীকারি ও বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, সান্তাহার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাশার বাবলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী শিক্ষক রুবেল হোসেন প্রমুখ। কুইজ প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি নাজিম উদ্দীন।