আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব খান সেলিম রহমান গত কয়েক দিন ধরে অসুস্থতায় ভুগছেন।
তাঁর অসুস্থতার খবরে সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় তিনি সবার কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি নিজের কর্ম ও দায়িত্বশীলতার মাধ্যমে পরিচিতি অর্জন করেছেন। তাঁর অসুস্থতার সময়ে সহকর্মী, সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করা হচ্ছে।
আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন জনাব খান সেলিম রহমানের সব অসুস্থতা দূর করে তাঁকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন। তাঁকে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে পুনরায় কর্মময় জীবনে সক্রিয় হওয়ার তৌফিক দান করেন।
আসুন, দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে আমরা সবাই এই গুণী সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করি।
মহান আল্লাহ যেন তাঁকে নেক হায়াত, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন।
আমিন, ছুম্মা আমিন।